বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে কৃষকদের মধ্যে প্রণোদনার  সার বীজ বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৪৫৭ বার পঠিত

সুলতান আহমেদ সোনা।– আজ ২৫ মার্চ শনিবার রংপুরের পীরগঞ্জ উপজেলায় কৃষি বিভাগ তালিকা ভুক্ত কৃষকদের মধ্যে  আনুষ্ঠানিক ভাবে  সরকারের কৃষি প্রণোদনার  সার ও বীজ বিতরণ করেছে।

এদিন কৃষকদের হাতে আউষ ধানের বীজ ও পাট বীজ এবং সার তুলে দেয়া হয়। পীরগঞ্জের সাবেক সংসদ সদস্য,বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান  নুর মোহাম্মাদ মন্ডল ও উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন।

এর আগে কৃষি বান্ধব সরকারের কৃষি নীতি, কৃষি ক্ষেত্রে ভর্তুকী এবং প্রণোদনা নিয়ে কথা বলেন, সুযোগ্য কৃষি অফিসার মোঃ ছাদেকুজ্জামান সরকার।

এ সময় অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা,অফিসার ইনচার্জ জাকির হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা আসিয়ার রহমান, কৃষকলীগ সভাপতি আব্দুর রাজ্জাক ।

এবার পীরগঞ্জ উপজেলার ৫ হাজার৭০০ কৃষককে প্রণোদনার আওতায় তালিকাভুক্ত করা হয়েছে। এদের মধ্যে ধান চাষীরা পাচ্ছেন আউষ ধানের বীজ ৫ কেজি এবং ডিএপি ও ইউরিয়া সার ১০ কেজি করে। ১০০০পাট চাষিকে দেয়া হচ্ছে ১ কেজি করে পাট বীজ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com