বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ায় জেনারেল জিয়ার মতো বেগম খালেদা জিয়াও অপরাধী -ড. হাসান মাহমুদ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৬৩৬ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- গত ২৬ আগস্ট দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস’ উপলক্ষে প্রগতিশীল ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) আয়োজিত এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ায় জেনারেল জিয়ার মতো বেগম খালেদা জিয়াও অপরাধী।
তথ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকান্ডের প্রধান কুশীলব খন্দকার মোশতাক, আর তার প্রধান সহযোগী হচ্ছেন জিয়াউর রহমান। তাই আজ দাবি উঠেছে, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে, কিন্তু এ হত্যাকান্ডের নেপথ্য কুশীলবদের বিচার হয়নি। তিনি বলেন, জিয়াউর রহমানসহ যারা বঙ্গবন্ধুর হত্যাকান্ডের পটভূমি রচনা করেছেন, তাদের মুখোশ উন্মোচন করা দরকার। আর কুশীলবদের মধ্যে যারা এখনো বেঁচে আছেন, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো দরকার। প্রগতিশীল ন্যাপের (ভাসানী) কেন্দ্রীয় আহ্বায়ক ও প্রধান সমন্বয়কারী মজলুম জননেতা মওলানা ভাসানীর দৌহিত্র পরশ ভাসানীর সভাপতিত্বে ন্যাশনাল পিপলস পার্টি ও ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্টের চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুম প্রগতিশীল ন্যাপের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক বাবুল আহমেদ, মনিরুল হাসান মনির, মোহাম্মদ আলী, কিশমত, মৌসুমী দেওয়ান প্রমুখ এ সভায় বক্তৃতা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com