বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

  জাতির পিতার   সমাধিতে  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর শ্রদ্ধা নিবেদন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৩৬০ বার পঠিত

২৬ এপ্রিল/২৩ খ্রি:  বুধবার  বেলা ১২ টা ৪৫ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন,বাংলাদেশের নবনির্বাচিত ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

পরে তিনি বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় রাষ্ট্রপতিকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে তার পরিবারবর্গ আলাদাভাবে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান।

এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি, শেখ হেলালউদ্দিন এমপি, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহিদ উল্লা খন্দকার, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপি, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজম, প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মুন্সী আতিয়ার রহমান, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে  রাষ্ট্রপতি ঢাকা থেকে সড়কপথে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছালে  আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com