বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

নবাবগঞ্জে আদিবাসীর জমিতে বিষ প্রয়োগে ফসলের ক্ষতির অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৩৬৯ বার পঠিত

নবাবগঞ্জ( দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের খামার দেবিপুর গ্রামের অনিল হাসদা নামে এক আদিবাসীর জমিতে বিষ প্রয়োগে আমন ফসলের ক্ষতি করা হয়েছে। এ ব্যাপারে অনিল হাসদা আজ বৃহস্পতিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে ২৪ আগষ্ট রাতে পূর্ব শত্রুতার জের ধরে তার পৈত্রিক খামার দেবিপুর মৌজার ১৪৮.১০৭ হালদাগের ৫০ শতক জমিতে রোপন করা গুটি স্বর্ণা আমন ফসলের জমিতে হেমার নামক বিষ প্রয়োগ করা হয়। তিনি ২৫ আগষ্ট জমিতে গিয়ে সব ধানের চারা পুড়ে যাওয়া দেখতে পায়। এতে তার প্রায় ৪৫ হাজার টাকার ক্ষতি সাধন হয়। আমাদের প্রতিনিধি সরেজমিনে ঘটনাস্থলে গেলে অনিল হাসদার বোন বুল্লি হাসদা পাঠানগঞ্জ বাজারের পশ্চিম পার্শ্বে পাকা সড়কে ধারে ক্ষতি গ্রস্থ ফসলের জমিটি দেখান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com