বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পলাশবাড়ীতে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী পালিত 

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৪১০ বার পঠিত
 গাইবান্ধা পলাশবাড়ী থেকে বজ্রকথা প্রতিনিধি।- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মে  সোমবার সকালে টাউন হল রুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় প্রথান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ।
সভায় আরো বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বক্কর প্রধান,পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু,রিপোর্টাস ইউনিটির সভাপতি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, পলাশবাড়ী থানার এসআই শফিক সহ অন্যান্যরা। এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জন্ম বার্ষিকীর আলোচনা সভায় কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মময় জীবনের স্মৃতি চারণ করেন ও কবি গুরুর আত্মার শান্তি কামনা করেন বক্তাগণ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com