বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

জমি নিয়ে বিরোধ  মারপিটে ২ জন আহত 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৩৬০ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মাঠেরপাড়ায় পারিবারিকভাবে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে জীবনের নিরাপত্তার জন্য রিপন সরকার গাইবান্ধা সদর থানায় সাধারণ ডায়রী (নং ১০৭৪) করলে প্রতিপক্ষ লোকজন ক্ষিপ্ত হয়ে তাকে ও রায়হান সরকারকে মারপিট করে গুরুতর আহত করেছে। স্থানীয় ভাবে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় মাঠেরপাড়ায় মোঃ সুরুজ্জামান সরকারের ছেলে মোঃ রিপন সরকার ও রায়হান সরকারের সাথে পৈত্রিক জমিজমা নিয়ে মৃত আব্দুল গনি সরকারের ছেলে সিরাজুল ইসলাম ও তার ছেলে মোস্তা মিয়া, আবু হোসেন, রাশেদ মিয়ার দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। জীবনের নিরাপত্তার জন্য গত ২১ জুন গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়রী করলে ক্ষিপ্ত হয়ে গতকাল বৃহস্পতিবার সিরাজুল ইসলামসহ তার ছেলে মোস্তা মিয়া, আবু হোসেন ও রাশেদ মিয়া হত্যার উদ্দেশ্যে মোঃ রিপন সরকার ও রায়হান সরকারকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। আহত অবস্থায় এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতলে চিকিৎসার জন্য নিয়ে আসে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com