বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পলাশবাড়ীতে কৃষকের ধান কাটতে এবার কাস্তে হাতে মাঠে নেমেছে নারীরা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৫২৪ বার পঠিত
 পলাশবাড়ী (গাইবান্ধা) থেকে বজ্রকথা প্রতিনিধি।- সারাদেশে শ্রমিক সঙ্কট মোকাবেলায় গাইবান্ধার পলাশবাড়ীতে মাথায় গামছা বেঁধে-কাস্তা হাতে
অসহায় কৃষকের জমির ধান কেটে দিচ্ছেন পৃথক দুই  নারী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের হরিনাথপুর গ্রামে লিচুর ভিটা এলাকায় কৃষক আব্দুল মজিদ ও সাহেরা বেগম  দম্পতির ২০ শতক জমির ধান কেটে দেন তারা।
সরেজমিন ঘুরে দেখা যায়, কিশোরগাড়ি ইউনিয়ন ফেডারেশনের সভাপতি উম্মে হানী ও হরিনাথপুর ইউনিয়ন নারী উন্নয়ন সংস্থার সভাপতি লতা রাণীর নেতৃত্বে সংগঠনেরর ২০ জন নেতাকর্মী মাথায় গামছা বেঁধে কৃষকের মাঠের জমির ধান কাটছেন।
সাহেরা বেগম জানান, তার স্বামী পেশায় একজন  ভ্যানচালক। শ্রমিক সঙ্কট ও অর্থ সঙ্কটের কারণে তারা জমির ধান কাটতে পারছিলেন না। আজ দুপুরে  নারী সংগঠনের একদল নেতাকর্মী তার ধান কেটে ঘরে তুলে দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কিশোরগাড়ি ইউনিয়ন ফেডারেশনের সভাপতি উম্মে হানী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে আমরা অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছি। যারা ধান কাটতে পারছেন না, তাদের ধানকেটে ঘরে তুলে দিচ্ছি।
হরিনাথপুর ইউনিয়ন নারী উন্নয়ন সংস্থার সভাপতি লতা রাণী জানান, আমরা নারীদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে আসছি। তারই ধারাবাহিকতায় এলাকার অসহায় কৃষকদের পাশে থেকে তাদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। মৌসুমের শেষ পর্যন্ত আমাদের নেতাকর্মীরা তাদের পাশে থাকবে।
হরিনাথপুর ইউপি চেয়ারম্যান কবির মো: হোসাইন জানান, হরিনাথপুর ইউনিয়ন নারী উন্নয়ন সংস্থা শুরু থেকেই এলাকার নারীদের কল্যাণে সুনামের সঙ্গে কাজ করে আসছে। তাদের প্রত্যকটি কর্মকান্ডে তিনি অংশগ্রহণ করেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com