বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

বীরগঞ্জে কোচিং করানোর দায়ে ৮হাজার টাকা জরিমানা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৩৬৬ বার পঠিত

প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ।- সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং করানোর দায়ে দিনাজপুরের বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়নের কল্যাণী হাট আইডিয়াল কোচিং সেন্টার এর পরিচালককে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের শম্ভুগাঁও গ্রামের মো.বাহাদুর রহমানের ছেলে ও আইডিয়াল কোচিং সেন্টার এর পরিচালক মো.সুরুজাম্মান তার বাড়িতে কোচিং করানোর সময় হাতে নাতে আটক করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ডালিম সরকার। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ডালিম সরকার বলেন, সরকার ঘোষিত কোনো কোচিং সেন্টার ও প্রাইভেট সেন্টার খোলা থাকলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেয়া হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও একই দিনে মাস্ক পরিধান না করায় কল্যাণী হাটে ৯টি মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ৩০০ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ডালিম সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com