মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

দ্রুত ‘ধর্ম ও ধর্মীয় গ্রন্থ সংরক্ষণ আইন’ প্রণয়ন করুন – নতুনধারা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২০৯ বার পঠিত

পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন অবমাননার নিন্দা ও অবমাননাকারীর কঠোর শাস্তি দাবি করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু  আবদুল মান্নান আজাদ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, চেয়ারম্যানের উপদেষ্টা আলতাফ হোসেন রায়হান, দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা ও শেখ লিজা এক যৌথ বিবৃতিতে বলেছেন, পবিত্র কোরআনসহ যে কোন ধর্মীয় গ্রন্থ অবমাননা নিন্দনীয়-শাস্তিযোগ্য। অতএব, বিশে^র সকল দেশে সকল ‘ধর্ম ও ধর্মীয় গ্রন্থ সংরক্ষণ আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন এখন সময়ের দাবি। বিবৃতিতে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী আরো বলেন, ‘ধর্ম ও ধর্মীয় গ্রন্থ সংরক্ষণ আইন’ প্রণয়ন ও বাস্তবায়নে জাতি সংঘসহ সকল মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোর ভূমিকা রাখা উচিৎ। তা না হলে দুদিন পর  পর একটা করে এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটবে, আর সেই ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে সুযোগ সন্ধানী-ধর্ম ব্যবসায়ী চক্র। নতুনধারার রাজনীতিকগণ ধর্ম বা ধর্মীয় গ্রন্থ অবমাননা যেমন চায় না, তেমন তারা ধর্ম নিয়ে ব্যবসাও চায় না। তারা মোসাদের সাথে সন্ধি করে যারা ধর্ম-মানবতা বিরোধী-দেশ বিরোধী-দুর্নীতির রাস্তা বেছে নেয়ার রাজনীতিক ও রাজনৈতিক প্লাটফর্মগুলোকেও ‘না’ বলে এগিয়ে যেতে বদ্ধ পরিকর। খবর বিজ্ঞপ্তির

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com