বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

নবাবগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৩৩০ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ থানায় এক কিশোরী (১৬)কে বিয়ের প্রলোভনে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ওই কিশোরী নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। পুলিশ ওই মামলায় ধর্ষক কে গ্রেফতার করেছেন। মামলা সূত্রে জানা যায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পশ্চিম ফতেপুর গ্রামের শাহাজাহান আলীর ছেলে আলমগীর হোসেনের(২৫) বছর দেড়েক আগে পার্শ্ববর্তী হলাইজানা পূর্বপাড়া গ্রামের ওই কিশোরীর পরিচয় হয়। এরপর আলমগীর ওই কিশোরীর মোবাইল নং সংগ্রহ করে তার সাথে মাঝে মধ্যেই কথাবার্তা বলে। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কেউ না থাকার সুযোগে আলমগীর প্রায়ই ওই কিশোরীর বাড়ীতে যায় এবং কিশোরীকে বিয়ের প্রলোভনে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করা সহ কৌশলে অন্তরঙ্গ মূহুর্তের ছবি মোবাইলে ধারন করে । কিশোরী যদি তাকে বিয়ে না করে তাহলে ওই ছবিগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয়ও দেখায়। এমতাবস্থায় গত ১৮ আগষ্ট দুপুরে হলাইজানা গ্রামে কিশোরীর ফুফুর বাড়ীতে কেউ না থাকায় আলমগীর কিশোরীকে ওই বাড়ীতে ডেকে নিয়ে ধর্ষন করাকালীন সময়ে তার ফুফু বেগুনি বেগম বাড়িতে ফিরে তা দেখে ফেলেন। এ সময় আলমগীর পালাতে সক্ষম হয়। পুলিশ জানায় ওই মামলায় ধর্ষক আলমগীর হোসেনকে গ্রেফতার করে গতকাল শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। ডাক্তারী পরিক্ষার জন্য পাঠানো হয়েছে ওই কিশোরীকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com