বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ান বগুড়া

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৮ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধ ।- দিনাজপুরে ৮ম বারের মত ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া জেলা ফুটবল দল। রানার্স আপ বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা।
৩ সেপ্টেম্বর রোববার বিকাল ৩টায় দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৮ম বারের মতো ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলা নির্ধারিত মিনিটে গোল না হওয়ায় খেলাটি ট্রাইবেকারে চলে যায়। ট্রাইবেকারে বগুড়া জেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। চ্যাম্পিয়ান ও রানার্স আপ ট্রফি তুলে দেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। চ্যাম্পিয়ন পেয়েছে ট্রফিসহ ৫০ হাজার টাকা ও রানার্স আপ পেয়েছে ট্রফিসহ ৩০ হাজার টাকা। টুর্নামেন্টের প্রধান আয়োজক ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রেহাতুল ইসলাম খোকা।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর শিল্প ও বনিক সমিতির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর চাউল কল মালিক গ্রুপের সভাপতি মোছাদ্দেক হুসেন, মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসউদ আলম, টুর্নামেন্টের আহবায়ক শাহ্ রেজাউর রহমান হিরু ও সদস্য সচিব হুমায়ুন কবির আপেল। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রতিবছরের মতো এবারেও অরুন গোশ^ামী গাবু, ফয়সাল হাবীব সুমন, বিশিষ্ট লেখিকা লায়লা চৌধুরী, সমাজসেবক মোঃ রেজাউল করিম চৌধুরী ও মোঃ মোসাদ্দেক হোসেনকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com