বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

টু ষ্টার ফুটবল একাডেমীকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে বিসিবি ক্লাব বাহাদুর বাজার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৭ বার পঠিত

মোঃ লিটন হোসেন আকাশ।- দিনাজপুরে আবু তৈয়ব আলী দুলাল প্যানেল মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর দ্বিতীয় খেলায় টু ষ্টার ফুটবল একাডেমী গাইবান্ধাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে বিসিবি ক্লাক বাহাদুর বাজার ।

শাপলা যুব ও ক্রীড়া সংঘ এর আয়োজনে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ প্রঙ্গণে ৯ সেপ্টেম্বর ২০২৩ শনিবার বিকাল সাড়ে ৩ ঘটিকায় টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও দিনাজপুর চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জুলফিকার আলী স্বপণ।
টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি ও টুর্নামেন্টের আহবায়ক আলহাজ্ব মোঃ মাসুদ আলম, সদস্য সচিব এস এম রাফায়েত হোসেন রাফু, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চল, শাপলা যুব ও ক্রীড়া সংঘের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, উপশহর ৫ নং সমাজ কল্যান সমিতির সভাপতি আফতাব আলম বাবু, সালিকীন রানা প্রমুখ।

টু ষ্টার ফুটবল একাডেমী গাইবান্ধাকে তিন শুন্যর ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেন বিসিবি ক্লাক বাহাদুর বাজার। খেলাটি পরিচালনা করেন রেফারী ওবাইদুর রহমান সহকারি রেফারী সুজিত রায় ও আগামীকাল ১১ সেপ্টেম্বর ২০২৩ ইং সোমবার বিজয়নগর ফুটবল একাডেমী ব্রাক্ষণবাড়িয়ার মুখোমুখি হবেন বগুরা জেলা দল। টুর্নামেন্টটি সফল ভাবে সমাপ্তি করার লক্ষে সকলের সহযোগিতা ও সকলকে মাঠে এসে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com