বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

প্যানেল মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টে পঞ্চগড় কে হারিয়ে কোয়াটার ফাইনালে বীরগঞ্জ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৭ বার পঠিত

মোঃ লিটন হোসেন আকাশ ।- দিনাজপুরে আবু তৈয়ব আলী দুলাল প্যানেল মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ৮ম খেলায় টুকু একাডেমী পঞ্চগড় কে ট্রাইব্রেকারে তিন এক গোলে হারিয়ে বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা কোয়াটার ফাইনালে।
শাপলা যুব ও ক্রীড়া সংঘ এর আয়োজনে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ প্রঙ্গণে ১৬ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার বিকাল সাড়ে ৪ ঘটিকায় টুর্নামেন্টের ৮ম খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সানোয়ার সরকার। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি ও টুর্নামেন্টের আহবায়ক আলহাজ্ব মোঃ মাসুদ আলম, সদস্য সচিব এস এম রাফায়েত হোসেন রাফু, দিনাজপুর জেলা দলের সাবেক ফুটবল খেলোয়ার আবু তাহের,শহিদুল ইসলাম সেন্টু, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চল, শাপলা যুব ও ক্রীড়া সংঘের সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, উপশহর ৫ নং সমাজ কল্যান সমিতির সভাপতি আফতাব আলম বাবু, সালিকীন রানা প্রমুখ।

টুকু একাডেমী পঞ্চগড় দলকে ট্রাইব্রেকারে তিন এক গোলে গোলের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেন বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা । খেলাটি পরিচালনা করেন রেফারী বিপ্লব সহকারি রেফারী হারুন ও ফাইজার রহমান। খেলায় ট্রাইব্রেকারে দুদান্ত তিন টি গোল সেভ করে ম্যান অব দ্যা ম্যাচ হন বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার গোল রক্ষক সম্রাট । তাকে কমিটির পক্ষ থেকে এক হাজার টাকার প্রইজমানি দেওয়া হয়।

১৭ সেপ্টেম্বর ২০২৩ ইং রবিবার বালুবাড়ি একাদশের মুখোমুখি হবেন বগুড়া জেলা দল। টুর্নামেন্টটি সফল ভাবে সমাপ্তি করার লক্ষে সকলের সহযোগিতা ও সকলকে মাঠে এসে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল। খেলাটি সরাসরি শরীফ ভিডিও বীরগঞ্জের ফেসবুকে সরাসরি সম্প্রসারণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com