বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

আনোয়ারুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ১ গোলে নাটোর জয়ী

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৮৮ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।- হুইপ ইকবালুর রহিম এমপি এর প্রধান পৃষ্ঠপোষকতায় আনোয়ারুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের চতুর্থদিনের খেলায় নাটোর জেলা ক্রীড়া সংস্থা ১-০ গোলে হারালো নীলফামারীর মিহির স্পোর্টিং ক্লাবকে।

৩ অক্টোবর মঙ্গলবার বিকেলে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে বালুবাড়ি একাদশ আয়োজিত ও দিনাজপুর চেম্বার অব কমার্সের সহযোগিতায় আনোয়ারুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের চতুর্থদিনের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেয় নাটোর জেলা ক্রীড়া সংস্থা ও নীলফামারীর মিহির স্পোর্টিং ক্লাব। খেলার প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোল শুণ্য থাকে। দ্বিতীয়ার্ধের শেষদিকে নাটোরের খেলোয়াড় বাদল একটি গোল করে দলকে এগিয়ে নেয়। শেষ পর্যন্ত এই এক গোলেই হেরে মাঠ থেকে বিদায় নেয় নীলফামারীর দলটি।

খেলাশেষে ম্যান অব ম্যাচ নির্বাচিত হন বিজয়ী নাটোর জেলা ক্রীড়া সংস্থার একমাত্র গোলদাতা বাদল। তার হাতে সন্মাননা ক্রেস্টসহ প্রাইজমানি তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল করিম ও ইষাণ ইমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসতিয়াক আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম, সিনিয়র সহ সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোছাদ্দেক হুসেন, সদস্য সচিব সৈয়দ সপু আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বালুবাড়ি একাদশের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল আমিন সৌরভ, ফয়সল হাবিব সুমনসহ অন্যান্য কর্মকর্তা ও হাজারো দর্শক।

আজ বুধবার (৪ অক্টোবর) পঞ্চমদিনের খেলায় দুইটি শক্তিশালী দল মাঠে নামবে। দল দুটি হলো-কুষ্টিয়ার ওয়ান্ডার্স ক্লাব ও বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা।

প্রসঙ্গত, প্রয়াত আনোয়ারুল ইসলাম ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ সভাপতি, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও একজন সমাজকর্মী। ২০১৮ সালের ১১ নভেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় ভারতের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁরই নামানুসারে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর প্রধান পৃষ্ঠপোষকতায়, বালুবাড়ি একাদশের আয়োজনে ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনায় প্রথমবারের মতো ফুটবল টুর্ণামেন্ট শুরু হয় ৩০ সেপ্টেম্বর শনিবার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com