বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

আনোয়ারুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট পাবনাকে টাইব্রেকারে হারালো রংপুর

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২২৫ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর প্রধান পৃষ্ঠপোষকতায় আনোয়ারুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের সপ্তমদিনের খেলায় রংপুরের পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে হারালো পাবনার পাকশী খেলোয়াড় কল্যাণ সমিতিকে।

৮ অক্টোবর রবিবার বিকেলে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে বালুবাড়ি একাদশ আয়োজিত ও দিনাজপুর চেম্বার অব কমার্সের সহযোগিতায় আনোয়ারুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের সপ্তমদিনের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেয় রংপুরের পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব ও পাবনার পাকশী খেলোয়াড় কল্যাণ সমিতি। নির্ধারিত সময়ে কোন দলই গোলের মুখ দেখতে পাওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। রংপুরের পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে পাবনার পাকশী খেলোয়াড় কল্যাণ সমিতিকে হারায়।

খেলাশেষে ম্যান অব ম্যাচ নির্বাচিত হন বিজয়ী রংপুরের পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব বিদেশী খেলোয়াড় কোসোকো। তার হাতে সন্মাননা ক্রেস্টসহ প্রাইজমানি তুলে দেন জেলার সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় মকসেদুল মমিন ডাম্বেল।

এসময় উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, পরিচালক সানোয়ার হোসেন, রাহবার কবির পিয়াল, হীরু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মোছাদ্দেক হুসেন, সদস্য সচিব সৈয়দ সপু আহমেদ, সমন্বয়কারী আব্দুল্লাহ আল আমিন সৌরভসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বালুবাড়ি একাদশের কর্মকর্তা ও হাজারো দর্শক।

৯ অক্টোবর সোমবার (৯ অক্টোবর) অস্টমদিনের খেলায় দুইটি শক্তিশালী দল মাঠে নামবে। দল দুটি হলো-দিনাজপুরের হোটেল কনকর্ড ও বগুড়ার রেইন গ্রুপ।

প্রসঙ্গত, প্রয়াত আনোয়ারুল ইসলাম ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ সভাপতি, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও একজন সমাজকর্মী। ২০১৮ সালের ১১ নভেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় ভারতের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁরই নামানুসারে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর প্রধান পৃষ্ঠপোষকতায়, বালুবাড়ি একাদশের আয়োজনে ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনায় প্রথমবারের মতো ফুটবল টুর্ণামেন্ট শুরু হয় ৩০ সেপ্টেম্বর শনিবার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com