বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

    পীরগঞ্জে আগাম কাটা মাড়াই শুরু হয়েছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২৪০ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।–হেমন্ত কিছুটা দুরে থাকলেও রংপুরের পীরগঞ্জ উপজেলায় আগাম  ধান কাটা মাড়াই শুরু হয়েছে।

কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, আমন মৌসুমে এবার ২৫ হাজার ৪শ হেক্টর জমিতে আমন ধান আবাদ করা হয়েছে। চারা রোপনের সময় বৃষ্টির দেখা না পাওয়া গেলেও কৃষকরা বসে থাকেননি,তারা সেচ দিয়ে হলেও চারা লাগিয়েছেন, লক্ষ্য পূরণ করেছেন। এখন গোটা মাঠ সবুজে ভরে গেছে ।

আশা করা হচ্ছে প্রাকৃতিক কোন দূর্যোগ আঘাত না হানলে পুরোদমে  অগ্রাহনে ধান কাট মাড়াই শুরু হবে। তবে অগ্রহায়ন কিছুটা দুরে থাকলেও  পাড়া –গায়ে আগাম জাতের ধান কাটতে শুরু করেছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিসার মোঃ ছাদেকুজ্জামান সরকার বজ্রকথাকে জানিয়েছেন, ব্রি ধান ৭৫, ব্রি ধান ৭১, ব্রি ধান ৮৭,, বিনা ধান ১৭,বিনা ধান -২০,বিনা ধান ৭ পাকাতে শুরু করেছে। পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়ন, চতরাহাট ও ভেন্ডাবাড়ী ইউনিয়নের কৃষকরা আগাম জাতের ধান কাটা মাড়াই শুরু করেছেন।তিনি আরো জানান এ বছর যথেষ্ঠ ফলন পাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com