বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুর মহানগর যুব সংহতির সভাপতি জাকিরের পদত্যাগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৪ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুবসংহতি রংপুর মহানগর কমিটির সভাপতি শাহিন হোসেন জাকির তার পদ থেকে ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। ২৩ ডিসেম্বর শনিবার তিনি যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।
পদত্যাগপত্রে মহানগর যুব সংহতির সভাপতির পদ থেকে পদত্যাগের কারণ হিসেবে জাকির বলেন, আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগ করিলাম। একান্ত ব্যক্তিগত কারণে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করছি। এ সংক্রান্ত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করছি। সেই সাথে দীর্ঘদিন চলার পথে ভুলত্রুটি করে থাকলে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা এবং যুব সংহতির উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন।
শনিবার দুপুরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যুব সংহতি মহানগর কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগের একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেনপ্রাণের সংগঠন যুব সংহতি রংপুর মহানগর ভালো থেকো, স্বকীয়তা নিয়ে লড়াই করার সৎ সাহস রেখো, ভালোবাসা রইলো , নিজ ইচ্ছায় জাতীয় যুব সংহতির রংপুর মহানগর সভাপতি পদ থেকে পদত্যাগ করলাম। ‘আমার প্রিয় যুব সংহতির সকল সহযোদ্ধা, বন্ধুরা, ছোট ভাইয়েরা দীর্ঘদিন চলার পথে ভুলত্রুটি করে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন।
এর আগে প্রায় ২৬ বছর পর ২০২০ সালের ২৫ জানুয়ারি রংপুর মহানগর যুবসংহতির সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি জাকির হোসেন জাকিরকে সভাপতি ও আলাল উদ্দিন কাদেরী শান্তিকে সাধারণ সম্পাদক করে যুব সংহতির মহানগর কমিটির ঘোষণা করা হয়। এর পরেই তার নেতৃত্বে মহানগরীর ৩৩টি ওয়ার্ডে যুব সংহতির কমিটি গঠন করা হয়। মহানগরীর পূর্নাঙ্গ কমিটি করা হয়।  বর্তমানে জাতীয় যুব সংহতি রংপুর মহানগর কমিটি একটি রোল মডেল।
এদিকে যুব সংহতি মহানগর কমিটির সভাপতি পদ থেকে জাকিরের পদত্যাগের পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে হতাশা নেমে এসেছে। অনেকেই তার এই পদত্যাগ গ্রহণ করছেন না। তবে অনেকেই তার ব্যক্তিগত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com