বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

আমরা ভয় করিনা- জিএম কাদের

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৭ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।- জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম) বলেছেন, ‘আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ তাদের একাধিক প্রার্থী দাঁড় করিয়েছে। ভিন্ন ভিন্ন প্রতীকে আওয়ামী লীগের লোকজনই প্রার্থী হয়েছেন। জাতীয় পার্টিকে হয়রানি করছে  কিন্তু আমরা ভয় করিনা।

আমাদের হয়রানি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।  আপনারা ভয় করবেন না। নির্বিঘেœ ভোট দেবেন। জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।’ ২৫ ডিসেম্বর/২৩খ্রি: সোমবার দুপুরে রংপুরের মিঠাপুকুরে পথ সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় রংপুর-৫ আসনে জাপার প্রার্থী আনিছুর রহমান আনিছকে পরিচয় করিয়ে দিয়ে তাঁর জন্য সবার কাছে ভোট চান তিনি। পথ সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির কো- চেয়ারম্যান, রংপুর মহানগর ও জেলার সভাপতি,রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা,  স্থানীয় জাপা নেতা আবদুল হালিম প্রমুখ। এর পর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৬ আসনের পীরগঞ্জ লালদিঘিতে পথসভায় বক্তব্য রাখেন। সেখানে তিনি জাতীয় পার্টির প্রার্থী, উপজেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য নুরে আলম যাদুকে লাঙল মার্কায় ভোট দিতে পীরগঞ্জবাসীকে আহবান জানান।  পরে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com