ছাদেকুল ইসলাম রুবেল।- বগুড়া রংপুর মহাসড়কে বাস ও ট্রাক সংঘর্ষে ট্রাকের চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হন।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ফাঁসিতলা বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই সময় কয়েকজন শিশু রাস্তা পারাপারের জন্য আকষ্মিকভাবে দৌঁড় দেয়। এ সময় রংপুর অভিমুখী দ্রুতগামী একটি ড্রামট্রাক শিশুদের বাঁচাতে ব্রেক করে। এতে ট্রাকের পেছনে থাকা অপর একটি যাত্রীবাহী বিআরটিসি বাস ড্রামট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিয়ে রোড ডিভাইডারে উঠে যায়। এতে ড্রামট্রাকটি উল্টে ট্রাকের চালক নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে। বাসের এক যাত্রীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনা স্থালে উদ্ধার তৎপরতা চালানো হয়। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক থানায় আনা হয়েছে। নিহত ও আহত ব্যক্তিদের নাম-ঠিকানা তাৎক্ষণিক জানাতে পারেনি ওসি।
Leave a Reply