বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৪১২ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুরে ১৬ টি দল নিয়ে শুরু হওয়া বীর মুক্তিযোদ্ধা স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট/২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে শিমু প্লাস্টিক বগুড়া বনাম খেলোয়াড়  কল্যাণ সমিতি রাজশাহী। খেলায় ট্রায় বেকারে ৫-৩ গোলে খেলোয়াড় কল্যান সমিতি রাজশাহী বিজয়ী হয়।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাসুপাড়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে, বাসুপাড়া গ্রাম বাসীর আয়োজনে, উৎসব মুখর পরিবেশে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক। সভাপতিত্ব করেন উত্তর সানন্দার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোঃ রিয়াজুল ইসলাম মিলু।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পার্বতীপুর  উপজেলা আওয়ামী লীগের  মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরকার মোঃ শামিম আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমিনিন মোমিন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, বাসুপাড়ার কৃতি সন্তান ডাঃ আহাদ আলী,৩ নম্বর রামপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি হুমায়ুন কবির,বাসুপাড়া স্কুলের প্রধান শিক্ষক আসলাম আলী ও ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আরশেদ আলী।
ফাইনাল টুর্নামেন্টে নির্ধারিত সময়ে কোন পক্ষে গোল না হওয়ায় ট্রাইবেকারে ৫-৩ গোলে শিমু প্লাস্টিক বগুড়াকে পরাজিত করে জয়ী হয় খেলোয়াড় কল্যাণ সমিতি  রাজশাহী। এসময় রানার্স আপ বগুড়াকে ৪০ হাজার ও রাজশাহীর অধিনায়কের হাতে ৬০ হাজার প্রাইজ মানি  তুলে দেন প্রধান অতিথি আলহাজ্ব হাফিজুল  ইসলাম প্রামানিক। টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান মোস্তা,
সহকারী রেফারি হিসেবে ছিলেন মতিউর রহমান মতি ও শরিফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com