পলাশবাড়ী (গাইবান্ধা) থেকে ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধা -৩ পলাশবাড়ী -সাদুল্লাপুর আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড: উম্মে কুলছুম স্মৃতি এমপি বাস ভবন ও গাড়ীতে হামলা চালিয়েছে জামায়াত -বিএনপির নেতাকর্মীরা।
৬ জানুয়ারী বিকেল ৪ টায় পলাশবাড়ী পৌর শহরের কালীবাড়ি বাজার এলাকার বাসায় এ হামলা চালানো হয়। এসময় তার বাসায় সামনে রাখা একটি গাড়ীতে ব্যাপক ভাংচুর চালানো হয়েছে।জানা গেছে এসময় সংসদ সদস্য তার নিজ বাস ভবনে অবস্থান করছিলেন।
প্রত্যাক্ষদর্শীরা জানান ৬ জানুয়ারি বিকেল ৪ টার দিকে বিএনপি ও জামায়াতের একটি মিছিল স্থানীয় সাথী হলের সামন থেকে বের হয়ে কালীবাড়ি বাজার এলাকায় এমপির স্মৃতির বাসার সামনে পৌছিলে মিছিল থেকে এমপির বাসার দিকে ইট পাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা চলে যায়।
এঘটনার পর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে পৌর মেয়র জননেতা গোলাম সারোয়ার প্রধান বিপ্লব ও আওয়ামিলীগ নেতাকর্মী সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
হামলার ঘটনায় সংসদ সদস্য এ্যাড: উম্মে কুলছুম স্মৃতি এমপি বলেছেন, তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।তিনি আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।
এ হামলার বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মো: সাজ্জাদ হোসেন জানিয়েছেন হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply