বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পলাশবাড়ীতে তামাকের পরিবর্তে গম ও ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকরা

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩২ বার পঠিত
গাইবান্ধার পলাশবাড়ী থেকে বজ্রকথা প্রতিনিধি।- তামাকের পরিবর্তে গম ও ভুট্টা চাষে ঝুঁকছেন পলাশবাড়ীর  কৃষকেরা। স্বাস্থ্য ঝুঁকি থাকায় ও জমির উর্বরতা শক্তি কমে যাওয়ায় চাষাবাদ পরিবর্তন করে অন্যান্য ফসল চাষ ঝুঁকে পড়ছেন তারা।
‘স্থানীয় সাংবাদিক রিপন বলেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থাসমূহের অংশিদারিত্ব মূলক উদ্যোগের মাধ্যমে সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব।কৃষক কালাম বলেন, দেশের উন্নয়ন ও প্রবৃদ্ধিতে কৃষিখাতের উল্লেখযোগ্য অবদান রয়েছে। কৃষিখাতের কারিগর হচ্ছেন দেশের কৃষক ও কৃষি উদ্যোক্তরা।
 এলাকার কৃষক মমিনুর রহমান তার জমিতে আগে তামাক চাষ করতেন । এখন তিনি তামাকের চাষ কমিয়ে গম ও ভুট্টা চাষ করছেন। এসব ফসল উৎপাদনে তাকে সারা, বীজ, জৈবসার, কিটনাশক, সোলার প্রজেক্টের মাধ্যমে সেচ ব্যবস্থাসহ বিভিন্ন কৃষি উপকরণ বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। তিনি জানান, আগামীতে তামাককে একেবারেই বিতাড়িত করা হবে। তার মতো সেখানকার অনেকেই গম ও ভুট্টার চাষ করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com