মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

কটিয়াদীতে প্রাইভেট কারের ধাক্কায় কিশোর নিহত, বাবা আহত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৭১৭ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস : কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রাইভেট কারের ধাক্কায় মো. আশরাফুল ইসলাম (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা হিরু মিয়া আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে কটিয়াদী উপজেলার আচমিতা বাজারে এ দুুর্ঘটনাটি ঘটেছে। নিহত আশরাফুল কটিয়াদীর আচমিতা ইউনিয়নের মো. হিরু মিয়ার ছেলে ও পেশায় তারা ঠেলাগাড়ি চালক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে আশরাফুল বাবার সাথে ঠেলাগাড়ি নিয়ে আচমিতা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় কটিয়াদী থেকে আসা একটি দ্রæতগামী প্রাইভেটকার আশরাফুলকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার পিতা হিরু মিয়াও আহত হয়েছেন। কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা একটি প্রাইভেটকার আশরাফুলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com