বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুর বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে  রওশন আলী স্মৃতি পাঠাগার উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৫০১ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শহরের  বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে মরহুম রওশন আলী সরকার স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। মরহুম রওশন আলী সরকার এই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।  মঙ্গলবার (৫ মার্চ) সকালে পাঠাগারটির উদ্বোধন করেন তাঁর আপন ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির বর্তমান সভাপতি মোঃ রজব আলী সরকার।
উদ্বোধন শেষে বিদ্যালয়ের সভাপতি মোঃ রজব আলী সরকার ছাত্রীদের মাঝে লাইব্রেরী কার্ড হস্তান্তর করেন। তিনি ছাত্রীদের বলেন, কোন বই যেন লাইব্রেরীতে পড়ে না থাকে। ছাত্রীদের পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়ার অভ্যাস করতে হবে।  তিনি আরও বলেন, পাঠাগারটিকে আরও সমৃদ্ধ করা হবে। সভাপতি পাঠাগারে গেলে তাকে স্বাগত জানান সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ক সহকারী শিক্ষক রাজ্জাক আলী। এসময় আরও উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মোঃ মাহমুদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক রোজিনা খাতুন সহ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com