বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে গঠন করা হলো ব্র্যাক এর প্রবাসবন্ধু ফোরাম

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

বজ্রকথা  প্রতিনিধি।–বিদেশ যাওয়ার ক্ষেত্রে প্রতারণার শিকার বা বিদেশ থেকে ফেরত কর্মহীন ক্ষতিগ্রস্তদের পাশে দাড়াতে কাজ শুরু করেছে ব্র্যাক এর প্রত্যাশা প্রকল্প -২।

এই প্রকল্প নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ করতে মাঠ পর্যায়ে কাজ করতে উপজেলা পর্যায়ে কমিটি গঠন করছে।

এ লক্ষ্যে ২০ মার্চ/২৪ খ্রিঃ বুধবার বেলা ১১ ঘটিকার সময় পীরগঞ্জ উপজেলা ব্র্যাক অফিসে প্রত্যাশা -২ প্রকল্পের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশা-২ প্রকল্পের জেলা সম্বয়কারী জনাব খাইরুল হাসান।

উপজেলা প্রোগ্রাম সংগঠক মোঃ জাকারিয়া আহমেদ এর সার্বিক ব্যবস্থাপনা ও  সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক কর্মকর্তা ও পীরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন থেকে আগত বেশ কয়জন শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী,ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য।

কবি সুলতান আহমেদ সোনা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক পীরগঞ্জ  শাখার ব্যবস্থাপক ( প্রগতি) মোঃ আনোয়ার হোসেন,এরিয়া ম্যানেজার মোঃ বেলাল হোসেন, প্রবীর চন্দ্র সাহা প্রমুখ।

এদিন ১৪ সদস্য বিশিষ্ঠ প্রবাসবন্ধু ফোরাম এর কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন  বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, সহ-সভাপতি প্রভাষক আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ আফছার আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিল মিয়া, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ মশফিকুর রহমান পল্টন,সদস্য মোছাঃ ববিতা বেগম, মোছাঃ গুলশান আরা বেগম,মোঃ খাইরুল ইসলাম, মোছাঃআশেতারা বেগম, মোঃ শহিদুল ইসলাম, মোঃনুরুন্নবী  সরকার সবুজ, মোছাঃ লিপা খাতুন, মোছাঃ বুলবুলি খাতুন, শাহ মোঃ খাইরুল রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com