বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে আরবান  প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্পের   অবহিতকরণ সভা  

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩৩০ বার পঠিত
পীরগঞ্জ রংপুর প্রতিনিধি।- রংপুরের  পীরগঞ্জে  পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার ৩ জুলাই স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন “আরবান প্রাইমারি হেল্প কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক খাদিজা বেগম ।
অন‍্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম প্রামানিক, প্রকল্প ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন আহমেদ প্রমুখ।
এ বিষয়ে প্রশাসক মহোদয় বলেন গত ৩০ জুন/২৫ তারিখে প্রকল্পের মেয়াদ শেষ হলেও ১জুলাই/২৫ তারিখ হইতে পৌরসভার তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় সুন্দর সুষ্ঠু ও স্বচ্ছ ভাবে পরিচালিত হচ্ছে । প্রশাসক আরও বলেন, পৌরসভার নিজস্ব ব্যবস্থাপনায় ও তত্ত্বাবধানে প্রকল্পের স্বাস্থ্যসেবা গুলো এখন আরও টেকসই স্বচ্ছ ও স্বল্প মূল্যে এবং নাগরিকদের কাছে সহজলভ্য হচ্ছে । তিনি বলেন,পৌরসভা মনে করে প্রকল্পের স্বাস্থ্যসেবা গুলো নাগরিকদের মৌলিক অধিকার । তাই প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য নবযাত্রায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দিকনির্দেশনা অনুযায়ী সেবা প্রদানে কোন ঘাটতি বা কার্পণ্য রাখা হবে না।
এ বিষয়ে প্রকল্প ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, আমরা সকলে মিলে অধিকতর সহজলভ্য ও নাগরিকদের দোর গোড়ায় সেবা প্রদানের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি  এবং উপজেলাবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com