বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পলাশবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে ২৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৯০ বার পঠিত
গাইবান্ধা থেকে ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ঢোলভাঙ্গা এলাকা থেকে ২৪৫ পিস ইয়াবাসহ ফিরোজ উদ্দিন (৪০) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী।
আটককৃত ফিরোজ উদ্দিন ঢোলভাঙ্গা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে যৌথ বাহিনীর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাকে পলাশবাড়ী থানায় সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। কেউ এই অপরাধে জড়িত থাকলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। আইনের আওতায় আনা হবে।”
এদিকে, মাদক ব্যবসায়ী আটকের ঘটনায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা যৌথ বাহিনীর এমন সফল অভিযানে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com