মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

পার্বতীপুর সমিতি ঢাকার দোয়া ও ইফতার মাহফিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২৬১ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- ঢাকা মহানগরীতে বসবাসরত দিনাজপুর জেলার  পার্বতীপুরের অধিবাসীদের প্রাণের সংগঠন “পার্বতীপুর সমিতির” দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মার্চ) ঢাকা মহানগরীর শ্যামলীর গ্রান্ড প্রিন্স থাই এন্ড  চাইনিজ রেষ্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে পার্বতীপুর সমিতি। সমিতির সদস্য ও অতিথি মিলিয়ে তিন শতাধিক মানুষ এই দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেয়।
পার্বতীপুর সমিতি ঢাকার এই সুন্দর আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-৫ আসনের সাবেক এমপি বিএনপি নেতা আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক, পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক সহ অনেকেই। এ ছাড়াও এই মাহফিলে অনেক  গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শেখ মাসুম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন।
“যেখানেই থাকি থাকুক হৃদয়ে পার্বতীপুর,যতদিন বাঁচি বাঁচুক প্রাণে পার্বতীপুর”এই প্রতিপাদ্য কে সামনে রেখে তারুণ্য দীপ্ত নেতৃত্বের মাধ্যমে এগিয়ে চলেছে পার্বতীপুর সমিতি ঢাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com