বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জের হরিপুর মাদরাসা সমাচার-

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে  হরিপুর সিনিয়র আলিম মাদ্রসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে গঠিত তদন্ত কমিটির তদন্তে অভিযোগের সত্যতা প্রমানিত হওয়ার পরও দায়িত্ব হস্তান্তরের নির্দেশ অমান্য করে রহস্যজনক কারনে ¯স্বপদে  বহাল থাকায় প্রশ্ন উঠেছে| রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা|

অনুসন্ধানে জানা গেছে, মাদ্রাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতোয়ার রহমানের বিরুদ্ধে নিয়োগ বানিজ্য,অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে প্রতিষ্ঠাতা দাতা সদস্য ও অভিভাবকের পক্ষে নুরুজ্জামান নামে একজনের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন| তদন্তে অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে ২৯ অক্টোবর ২০২৫ তারিখে ০৫.৫৫.৮৫০০.০০৪.০১.০০৭.২৪.১০২৪ স্মারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে দায়িত্ব হস্তান্তরের জন্য উপজেলা নির্বাহী কর্মকতাকে যথাযথ ব্যবস্থা গ্রহনের চিঠি দেয় জেলা প্রশাসক| চিঠি প্রাপ্তির পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দিলে তিনি ২৯ এপ্রিল অধ্যক্ষকে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ প্রদান করে ২০২৬/৭৯১স্মারকে চিঠি দেন|
এরপর দীর্ঘ কয়েক মাস পেরিয়ে গেলেও প্রশাসসিক কোন পদক্ষেপ না নেওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে| যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণহানীর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী|
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতোয়ার রহমান বলেন, এ ব্যাপারে পূর্ণ তদন্ত চেয়ে আবেদন করেছি| তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন| তাই দায়িত্ব হস্তান্তর হরা হয়নি|
মাদ্রাসার ব্যবসস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে| বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে|

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com