বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পলাশবাড়ী আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদুল ইসলামের সংবাদ সম্মেলন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৮ বার পঠিত

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা । গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামিলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদুল ইসলামের বিরুদ্ধে থানায় মিথ্যা ভিত্তিহীন অভিযোগ ও বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে ধরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিবাগত রাত ৯ টার দিকে উপজেলা আওয়ামিলীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামিলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে আজাদুল ইসলাম নিজেকে নির্দোষ দাবী করার পাশাপাশি তিনি বিএনপি জামায়াত শিবিরের চক্রান্তের স্বীকার বলে দাবি করেন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার,উপজেলা আওয়ামিলীগ সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, এনামুল হক মকবুল,সাইফুলার রহমান চৌধুরী তোতা,সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্মল মিত্র, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, ফজলে রাব্বি,
মাহাবুব প্রধান,মহিউজ্জামান খোকন,আশরাফুল ইসলাম মিঠু,
তাতীলীগের সাধারণ সম্পাদক সাকলাইন মাহামুদ সজিব,যুবলীগ নেতা আসাদুজ্জামান শেখ ফরিদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com