মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

স্বাধীনতা দিবসে নতুনধারার দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২৬৮ বার পঠিত
স্বাধীনতা দিবসে নতুনধারা বাংলাদেশ এনডিবির দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭ টায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ। এরপর সকাল ৯ টায় সাভারের স্মৃতিসৌধে ধারার নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। বেলা ১২ টায় তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত ‘স্বাধীনতার নীতি বনাম নতুনধারার রাজনীতি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, নীতিহীন রাজনীতিকরাই গত ৫৩ বছরে ক্ষমতায় এসেছে আর থেকেছে। ছাত্র-যুব-জনতার কথা না ভেবে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত, অর্থ পাচার, দুর্নীতি এবং সন্ত্রাস-নৈরাজ্য করেছে এই ব্যক্তি ও দলগুলো। নতুনধারা কখনোই এই সব বেহায়া-বদমায়েশদের রাজনৈতিক ফাঁদে পা দিয়ে কোন জোট-মহাজোট-মঞ্চ- মোর্চা বা যুগপৎ নামক প্রতারণায় অংশ নেয়নি।
সভায় প্রেসিডিয়াম মেম্বার রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, কেন্দ্রীয় সদস্য শেখ লিজা বক্তব্য রাখেন। এসময় নেতৃবৃন্দ বলেন, নতুনধারার রাজনীতিকেরা প্রকৃত অর্থেই স্বাধীনতার চেতনার রাজনীতি করে, যে কারণে ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশের পর গত ১২ বছরে কখনোই কোনভাবেই বাংলাদেশের অর্থনীতি-স্বাধীনতা-শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-ধর্ম-মানবতা বা সভ্যতাবিরোধীদের সাথে সম্পৃক্ত হয়নি, আগামীতেও হবে না ইনশাল্লাহ।  খবর বিজ্ঞপ্তির

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com