মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত

যুক্তরাষ্ট্রে তরুণ নিহতের ঘটনার বিচার চেয়েছে নতুনধারা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৩১৪ বার পঠিত
যুক্তরাষ্ট্রে তরুণ নিহতের ঘটনার বিচার চেয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্রের ওজন পার্কের বাসায় নির্মমভাবে গুলি করে ইয়ন রোজারিওকে হত্যার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার চাওয়ার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে নতুনধারা। বিবৃতিতে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, কেন্দ্রীয় সদস্য শেখ লিজা প্রমুখ বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে আমেরিকা মায়াকান্না করলেও তারা তাদের দেশেই বাংলাদেশের তরুণকে হত্যার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকারহীনের পরিচয় দিয়েছে। এমন পরিস্থিতিতে তাদের দেশকে সবার আগে মানবিক করে তোলার আহবান জানাচ্ছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি। প্রেসবিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com