বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুর আইডিইবি মহিলা ও পরিবার কল্যাণ পরিষদের ইফতার

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৪৪৮ বার পঠিত

দিনাজপুর থেকে  মোঃ ইউসুফ আলী ।- পবিত্র মাহে রমজান উপলক্ষে আইডিইবি মহিলা ও পরিবার কল্যাণ পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে ৪ এপ্রিল-২০২৪ বৃহস্পতিবার শহরের জেলরোডস্থ ইয়াম্মী চাইনিজ রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (সদর) এর সহকারী প্রকৌশলী ও আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুল আউয়াল, আইডিইবি’র সহ-সভাপতি প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর উপ-ব্যবস্থাপক মোঃ সাজিউল ইসলাম সাজু, আইডিইবি মহিলা ও পরিবার কল্যাণ পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি রুনা লায়লা, সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুরের সহকারী প্রকৌশলী সুফিয়া সুলতানা। অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক নুরছাবা হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান, আইডিইবি জেলা শাখার সভাপতি ও দিনাজপুর পৌরসভার সাবেক প্রকৌশলী মোঃ মতিউর রহমান, দিনাজপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহফুজুল আলমসহ আইডিইবি ও আইডিইবি মহিলা- পরিবার কল্যাণ পরিষদ দিনাজপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ। ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com