বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুরে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৪০৪ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- সারাদেশের মতো রংপুর নগরীসহ জেলার কাউনিয়া ও বদরগঞ্জে তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য প্রার্থনা করে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় হয়েছে।

এ সময় নামাজ শেষে বৃষ্টির মাধ্যমে তীব্র তাবদাহ থেকে পরিত্রাণ পেতে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
বৃহস্পতিবার ২৫ এপ্রিল/২৪খ্রি: সকাল সাড়ে ১০টার কাউনিয়া উপজেলা ঈদগাহ মাঠে ও দুপুরে রংপুর নগরীর জুম্মাপাড়ার আলহেরা ইনস্টিটিউট স্কুল মাঠে এবং বদরগঞ্জ সরকারি কলেজ মাঠে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজ উপলক্ষে মাঠে সকাল থেকেই মাঠে উপস্থিত হতে থাকেন ধর্মপ্রাণ সব শ্রেণি বয়সের মানুষ। পরে নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়ায় আল্লাহর দরবারে প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লীরা। এসময় মুসল্লিরা অশ্রু সিক্ত নয়নে আল্লাহর দরবারে বৃষ্টি প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com