মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

পীরগঞ্জ মহিলা কলেজে মেহেদী উৎসব

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৫৫৪ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।-১২ জুন/২৪খ্রি:  বুধবার রংপুরের পীরগঞ্জ মহিলা কলেজে  মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এদিন সকাল ১১ ঘটিকার সময়  প্রতিযোগীতা মূলক এই মেহেদী উৎসব এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহমুদ হোসেন মন্ডল।

অনুষ্ঠানের আয়োজক অধ্যক্ষ   মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মেহেদী উৎসবে  বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও  প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা,সহকারী অধ্যাপক (অবঃ) মাহবুবার রহমান রবু, সহকারী অধ্যাপক  রফিকুল ইসলাম প্রমুখ।

এদিন মেহেদী উৎসবে   বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন,  সহকারী অধ্যাপক (ইসলামের ইতিহাস বিভাগ) মিসেস আফছানা মিমি, সহকারী অধ্যাপক (সমাজ বিজ্ঞান)  বিভাগ মূর্শিদা বেগম, প্রভাষক  হালিমা সাদিয়া (গার্হস্থ্য বিজ্ঞান), ও নুর মহল শান্তনা । সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের  প্রভাষক মিজানুর রহমান।

এই প্রতিযোগীতায় ২০টি দল অংশ গ্রহন করেন এবং অনুষ্ঠানে প্রায় দেড় শতাধীক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে অংশগ্রহন কারী সকল প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন অনষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com