বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ফুলবাড়ি উপজেলা কতৃক সরকারি কৃষি প্রনোদনা বীজ ও সার বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৪১৮ বার পঠিত

দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি।- দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা কৃষি অফিস কতৃক সরকারি কৃষি প্রনোদনা সরুপ উপশী আমন চাষের জন্য বীজ ও সার বিতরন করা হয়। গতকাল সোমবার দুপুর ১টায় ফুলবাড়ী উপজেলা চত্তরে কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে প্রনোদনার বীজ ও সার বিতরণ করেন। ৭টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১৯০০ কৃষকের মাঝে এই সরকারি প্রনোদনার বীজ ও সার বিতরন করা হয়। ১৯০০ কৃষকের মাঝে জন প্রতি ১০ কেজি পটাশ ১০ কেজি ড্যাপ ও ৫ কেজি উফশী জাতের আমোন ধানের বীজ বিতরন করা হয়।

উক্ত বীজ ও সার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরনের উদ্বোধন করেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল, ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আকতার ও সহকারী কৃষি কর্মকর্তা শাহিনুর ইসলাম সহ ফুলবাড়ী কৃষি অফিসের অন্যান্য কর্মচারীগন উপস্থিত থেকে বিতরন কার্যক্রম পরিচালনা করেন। এসময় ফুলবাড়ী উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক গন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com