বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জ সাঈদের দাফন সম্পন্ন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর)  থেকে বজ্রকথা প্রতিনিধি।- চলমান কোটা আন্দোলনে রংপুরে পুলিশের সাথে সংঘর্ষে নিহত বেরোবির সমন্বয়ক আবু সাঈদের প্রথম জানাযা বুধবার সকাল ৯ টা ১৪ মিনিটে পীরগঞ্জের জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এতে ইমামতি করেন সাঈদের ভাতিজা সিয়াম মিয়া । এরপর দ্বিতীয় জানাযা একই মাঠে সাড়ে নয় টায় অনুষ্ঠিত হয়ে ৯ টা ৪০ মিনিটে শেষ হয়।

জানাযায় সাঈদের পরিবারের সদস্য আত্নীয় স্বজন, বন্ধুসহ অনেক লোক অংশ গ্রহন করেন।  এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের  কলাঅনুষদের ডিনড.শফিক আশরাফ অংশ গ্রহন করেন।

এরপর গ্রামের বাড়িবাবনপুরে পারিবারিক কবরস্তানে তাকে দাফনকরা হয়। গত ১৬ জুলাই মঙ্গলবার দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান কোটা বিরোধী আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষে তিনি নিহত হন। আবু সাইদ পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছোট ছেলে। জানা গেছে, দুপুরে বেরোবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকায় থেকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশতাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তখন পুলিশশিক্ষার্থীদের লক্ষ্য করে রাবারবুলেট ছোড়ে। এ সংঘর্ষে  আবু সাইদ নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com