বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দূর্নীতির অভিযোগে দুদকের অভিযান

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৩১৬ বার পঠিত
বিরামপুর দিনাজপুর থেকে মোঃ আবু সাঈদ।- বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের প্যাথলজি বিভাগে সেবা গ্রহণকারী রোগীর সংখ্যা অনেক কম। ভর্তিকৃত রোগীদের খাবার তালিকা অনুজায়ী মুরগির মাংস থাকলেও তা না দিয়ে রান্না করেছে নির্ধারিত পরিমাপের চেয়ে কম পরিমাপের মাছ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জুড়ে রয়েছে দালালদের দৌরাত্ম। এমন সব তথ্য বেরিয়ে আসে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অভিযানে।
দিনাজপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ৩০ এপ্রিল বুধবার বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিভিন্ন বিষয়ে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহকারী পরিচালক খায়রুল বাশার এর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহকারী পরিচালক ইসমাইল হোসেন ও উপ সহকারী পরিচালক কামরুন্নাহার সরকার, ডাটা এন্ট্রি অপারেটর মাইদুল ইসলাম।
প্রাথমিক পর্যায়ে তাঁরা কৌশল অবলম্বন করে সিভিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিষয়ের উপর নজরদারি রাখেন। এসময় ঔষধ কোম্পানীর একজন রিপ্রেজেন্টেটিভ ও একজনকে রোগীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতে দেখে দালাল সন্দেহে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে প্রকাশ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগ, এক্সরে বিভাগ, খাবারের মান ও খাবারের মেনু অনুযাযী খাবার সরবরাহ করা হচ্ছে কিনা, পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড সহ স্টোর রুমে অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রত্যেকটি বিভাগে দূর্নীতি ও অনিয়মের সত্যতা পান তারা। খাবার সরবরাহের ব্যবস্থায় দূর্নীতি ও অনিয়ম পেয়েছেন, আজকে মুরগির মাংস এর জায়গায় কম পরিমাপের মাছ ও কম পরিমাণে মোটা চালের ভাত রান্না করা হয়েছে। এবিষয়ে কর্তৃপক্ষকে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সুপার ভাইজারকে শোকজ করতে বলা হয়েছে বলে জানান, খায়রুল বাশার। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুম আপডেট না থাকার বিষয়টি ক্ষতিয়ে দেখে ঐ কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com