বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য হলেন সামসুজ্জামান সামু

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৪২৫ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশনের এডহক কমিটি গঠন করা হয়েছে।

গত শনিবার শরিফুল ইসলামকে আহবায়ক ও সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলকে সদস্য সচিব করে ৪৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। এতে রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুকে কেন্দ্রীয় সদস্য মনোনীত করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
এদিকে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য মনোনীত হওয়ায় রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুকে রংপুর মহানগর এবং জেলা বিএনপিসহ বিভিন্ন সংগঠন,বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যসহ বিভিন্ন সামাজিক, ক্রীড়া-সাংস্কৃতিক সংগঠন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু রাজনীতির বাহিরেও বিভিন্ন ক্রীড়া, সামাজিক, শিক্ষা-ধর্মিয় প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন ধরে জড়িত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com