বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

নবাবগঞ্জে সেনাবাহিনী কর্তৃক মন্দির পরিদর্শন 

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৪৭ বার পঠিত
নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেছেন সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। রবিবার(১১ আগষ্ট) বিকালে তর্পনঘাট বিষ্ণুমন্দির পরিদর্শন শেষে মন্দির চত্বরে হিন্দু সম্প্রদায়ের সাথে চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন সেনাবাহিনীর খোলাহাটি বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল মশিহউদ্দিন আহমেদ পিএসসি, এস এম আশিক উজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) রেজাউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাওহীদুল ইসলাম, পুলিশ পরিদর্শক(তদন্ত) মমিনুজ্জামান, ইউ,পি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব কুমার সাহা সহ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী, রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মকর্তারা হিন্দু সম্প্রদায়ের লোকজনদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন। চলমান পরিস্থিতিতে শৃঙ্খলা ফেরাতে সকলকে একযোগে কাজ করার ও সকল প্রকার গুজবকে প্রতিহত করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com