বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

নবাবগঞ্জে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০৬ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ কেন্দ্রিয় শালখুরিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার মুসা মিয়া (৮) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করেছেন। রবিবার সকালে মাদ্রাসার উত্তর-পশ্চিম কোনের প্রায় ৪০০ গজ দূরে পানি প্রবাহের একটি ক্যানেল থেকে তার লাশটি উদ্ধার করেন। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মুসা মিয়া মাদ্রাসায় বাস করত এবং সেখান থেকে আরবী শিক্ষা গ্রহন করত। মাদ্রাসার প্রধান শিক্ষক হুমায়ুন কবীর জানালেন রবিবার ফজরের নামাজের পূর্বে অন্যান্য শিক্ষার্থীদের সাথে মুসা মিয়াও ঘুম থেকে উঠে ওজু সেরে ফজরের নামাজ আদায় করেন। এরপর সকল শিক্ষার্থী পড়তে বসলে তিনি সেখানে গিয়ে মুসা মিয়াকে অনুপস্থিত দেখতে পান। এরপর তার খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে শালখুরিয়া গ্রামের কৃষক শাহিনুর ইসলাম মাঠে জমির ফসল দেখতে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখেন এবং মাদ্রাসায় সংবাদ দেন। মুসা মিয়ার সহপাঠি মুরসালিন ও আবির হোসেন জানান তাদের সাথে মুসা মিয়া ঘুম থেকে উঠে ওজু করতে গিয়েছিলেন। পড়তে বসে তাকে অনুপস্থিত পাওয়া যায়। পরে তারা তার লাশ পড়ে থাকার সংবাদ পান। এদিকে পুলিশ ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চৌধুরী দিনাজপুরের সি আই ডি’র এবং পি বি আইয়ের সদস্যগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দিনাজপুর সি আই ডি’র উপ পরিদর্শক রোকনুজ্জামান ও পি বি আইয়ের পরিদর্শক ছিদ্দিকুল ইসলাম জানান তারা প্রাথমিক ভাবে ঘটনাকে হত্যাকান্ড হিসাবে ধারনা করছেন। নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান এ ঘটনায় হত্যা মামলা গ্রহন করার প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিষ্পাপ শিশুটিকে কে এবং কেন হত্যা করল তা নিয়ে চলছে জনমনে নানা আলোচনা ও সমালোচনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com