বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামুর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৪ বার পঠিত

রংপুর  থেকে বজ্রকথা প্রতিনিধি।- রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু’র বিরুদ্ধে ষড়যন্ত্র ও আইনজীবিদের নাম ব্যবহার করে জোবাইদুল ইসলাম বুলেট কর্তৃক মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মানববন্ধন করার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ করেছে আইনজীবিরা।
রোববার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম রংপুর ইউনিটের আয়োজনে রংপুর আদালত চত্বরের আইনজীবি সমিতির সামনে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম রংপুর ইউনিটের সভাপতি সিনিয়র আইনজীবি একরামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি ও মহানগর মহিলাদলের সভানেত্রী এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক এ্যাড. শফি কামাল, সাংগঠনিক সম্পাদক এ্যাড.লতিফুর রহমান প্রামানিক, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের নেতা এ্যাড. মাহমুদুল হোসেন সেলিম,  এ্যাড. মঞ্জুম হোসেন আন্নু প্রমুখ।
বক্তারা বলেন, রংপুর মহানগর বিএনপির আহবায়ক জননেতা সামসুজ্জামান সামু একজন সাবেক সফল ছাত্রনেতা। তিনি দলমত নির্বিশেষে রংপুরবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাকে নিয়ে জোবায়দুল ইসলাম বুলেট আইনজীবিদের নাম ব্যবহার করে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। ইতিমধ্যে বিএনপি নেতা সামুর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মনগড়া বিষয়ে মানব্বন্ধন করেছেন। অথচ এই জোবায়দুল ইসলাম বুলেট একসময় ঢাকায় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলো। সুপ্রীম কোর্টের আপীল বিভাগের সাবেক বিচারপতি এনায়েতুর রহিম সহ আওয়ামী পন্থীদের সাথে চলাফেরা করতো। তার অপকর্মের কারণে ঢাকার আইনজীবিরা তাকে ঢাকা থেকে বিতারিত করেছেন। এখন রংপুরে এসে নতুন খেলায় মেনেছেন। সাধারণ মানুষজনের নামে বিভিন্নজনকে বাদি সাজিয়ে মামলা দিচ্ছেন। আসামীর তালিকা করার নামে অর্থ বাণিজ্য করছেন। এর প্রতিবাদ করায় তিনি মহানগর বিএনপির আহবায়ক সর্বজন শ্রদ্ধেয় জননেতা সামসুজ্জমান সামুর বিরুদ্ধে বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মনগড়া বিষয়ে মানববন্ধন করেছেন। আমরা জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম ও সাধারণ আইনজীবিরা যার তীব্র নিন্দা জানান। সেই সাথে  মানববন্ধনকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি।
বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী রংপুরে কাউকে হয়রানি, হামলা, মামলা, চাঁদাবাজিসহ ভয়ভীতি দেখালে বিএনপি নেতাকর্মী ও আইনজীবিরা তার তীব্র প্রতিবাদ গড়ে তুলবে। অন্যায়কারি যতবড় ক্ষমতাধর হোক তাকে প্রতিহত করাসহ আইনের আওতায় আনা হবে বলে হুশিয়ারি দেন। এসময় জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম রংপুর ইউনিটের সদস্যবৃন্দ, সাধারণ আইনজীবি ও আদালত চত্বরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com