বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

সুইহারী ইউনিয়ন ক্লাবের নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- দিনাজপুরে সুইহারী ইউনিয়ন ক্লাবের নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এরপর ক্লাবের সার্বিক উন্নয়নে দোয়া-মাহফিলের আয়োজন ছিল।

শুক্রবার (৩০ আগষ্ট) বিকেলে দিনাজপুর শহরের সুইহারী ইউনিয়ন ক্লাব আয়োজিত নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও দোয়া-মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন মন্ডল বকুল।

এসময় সুইহারী ইউনিয়ন ক্লাবের আহ্বায়ক মো. রাশেদুজ্জামান রাশেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ হোসেন, সমাজসেবক আল মামুন বিপ্লব, ফিরোজ খাঁন রাজ।

এছাড়াও সুইহারী ইউনিয়ন ক্লাবের সদস্য সচিব মামুন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, দিনাজপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হানিফ দিলনসহ শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ ও ক্লাবের নবনির্বাচিত সদস্যরা।

সুইহারী ইউনিয়ন ক্লাবের নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি শেষে ক্লাবের সার্বিক উন্নয়নে দোয়া-মাহফিলে অংশ নেন উপস্থিত সকলেই।

সুইহারী ইউনিয়ন ক্লাবের ৫১ সদস্যবিশিষ্ট নব-নির্বাচিত আহবায়ক কমিটি সদস্যরা হলেন-আহ্বায়ক মো. রাশেদুজ্জামান রাশেদ, সদস্য সচিব মো. মামুন সরকার, সদস্য এ্যাড. আব্দুল হালিম, মো. ফিরোজ খান রাজ, মো. জাহিদ হোসেন, মো. হোসাইন আলী, মো. নূর ইসলাম, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী (তালেব), মো. লুৎফর রহমান, আব্দুল মজিদ (মজু), মো. শেখ শামিম, মো. জহির, একেএম জিয়াউল্লাহ চঞ্চল, মো. আব্দুল গফুর, মো. রেজাউল বারি (নান্নু), মো. ইমরান, মো. আবু সাঈদ, মো. আব্দুল আউয়াল (দুলাল), মো. সৌরভ, মো. আতিকুর রহমান, শফিকুল আলম লিয়ন, আব্দুস সোবাহান, মিজানুর রহমান সাজু, মিজানুর রহমান হিরু, মো. সাকিব সুজা, জয়নাল আবেদিন তিলক, আতিকুল ইসলাম, অধ্যাপক মাহবুবুল হক হেলাল, মো. ওবায়দুল হক লাবু, জয়নুল আবেদীন, রাজু ইসলাম, মো. নূর আলম সোহেল, রেজাউল করিম রাসেল, মোহসিনুজ্জামান, অমিত সিং, মিঠুন সিং, সুদীপ্ত, মো. মানিক, আশফাকুর রহমান ববিন, মো. রিফাত মাশরাফি রিয়াদ, মোহাম্মদ রেজাউল্লাহ আরশ (রোমু), আরাফাত আহমেদ দুর্জয়, মিরাজুস সালেকিন সনি, ইমতিয়াজ বিশাল, ইমরান খান, শাহরিয়ার কবির পরশ, আসলাম ইসরার আনসারি, আহনাফ তাহমিদ প্রান্ত, মোকাররম হোসেন ও জোবায়দুল আলম রানা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com