বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুরে মহিলা দলের ৪৬ তম  প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

রংপুর থেকে  নিজস্ব প্রতিনিধি।- বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রংপুর মহানগর ও জেলা  শাখার আয়োজনে ৪৬ তম  প্রতিষ্ঠা বার্ষিকী উপহলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

৯ সেপ্টেম্বর/২৪ খ্রি: সোমবার বিকাল ৪টায় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভায় জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগরের সভাপতি এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি সভাপতিত্ব করেন।

এতে বক্তব্য রাখেন, রংপুর মহানগর মহিলা দলের  সাধারন সম্পাদক আরজানা সালেক, জেলা মহিলা দলের সভাপতি মর্জিনা জাহান ঝর্না,  জেলা মহিলা দলের সাধারন সম্পাদক নওশন আরা রত্না, সিনিয়র সহ-সভাপতি  মমতাজ বেগম রানী, মহানগর মহিলা দলের সহ সভাপতি জোবেদা বেগম প্রমুখ।

এসময় রংপুর মহানগর ও জেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ প্রয়াত সকল নেতৃবৃন্দের রুহের মাগফেরাত, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং দেশ-জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com