বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

বিরামপুরে বিএনপি’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ বার পঠিত
  বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।-  বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি, বিরামপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুরের বিরামপুর উপজেলায় পহেলা বৈশাখ অনুষ্ঠানে সামান্য বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন সংবাদ মাধ্যমে অসত্য সংবাদ প্রকাশে প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করে। (১৬ এপ্রিল) বুধবার বিকেল ৫ টায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, পৌর বিএনপি’র সহ-সভাপতি রবিউল করিম বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, প্রবাসী কল‍্যাণ বিষয়ক সম্পাদক টুটুল বিশ্বাস, উপজেলা যুবদলের সদস্য সচিব এ‍্যাডভোকেট মিঞা শিরন আলম সহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্যে পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু বলেন, উপজেলা প্রশাসন আয়োজিত পহেলা বৈশাখের পান্তা ভাতের অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মচারীর সাথে স্বেচ্ছাসেবক দলের  ছেলেদের সাথে বাক বিতণ্ডা হয়। পরবর্তীতে উভয় পক্ষ তা মিমাংসা করে নেয়। কিন্তু ছোট এ বিষয় টিকে কেন্দ্র করে কিছু সাংবাদিক বিএনপি’র নেতাকর্মীদের জড়িয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ভুল তথ্য প্রেরণ করে সংবাদ প্রকাশ করে।  এমন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, পাশাপাশি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের অনুরোধ করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com