বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ফুলবাড়ীতে জীবননাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত
ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি।-দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার চাঁদপাড়া গ্রামে সরকারি পুকুর দখল মুক্ত করায় হিন্দু সম্প্রদায়ের লোকজনেরকে জীবননাশের হুমকি প্রদান ও পুকুরটির পুনরায় দখলের পায়তারার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলার চাঁদপাড়া গ্রামে সরকারি ঐ পুকুরের পাশে মানববন্ধন করেন ৩ শতাধিক এলাকাবাসী।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী সত্য সরকার শান্ত, সুমন সরকার, নতিকুল ইসলাম, সাইফুল ইসলাম, জীবন রায়, দয়াল চন্দ্র, স্বপন কুমার, সালাম, সাদ্দাম হোসেন, মিদুল হোসেন।
মাববন্ধনে শ্রী সুমন চন্দ্র  বলেন, সরকারি এই জলাশয়টি দীর্ঘ ১৫ বছর ধরে জোর পূর্বক আওয়ামীলীগের লোকজন দখল করে রেখে মাছ চাষ করছিল।
কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর আমরা সকল এলাকাবাসী মিলে জলাশয়টি দখলমুক্ত করেছি। আমরা সরকারি পুকুরটি দখল মুক্ত করায় হিন্দু সম্প্রদায়ের উপর জীবননাশের হুমকি প্রদান ও পুকুরটির পুনরায় দখলের পায়তারার করছে একটি কুচক্রী মহল।
মানববন্ধনের আয়োজন করেন ভুক্তভূগী হিন্দু সম্প্রদায়, চাঁদপাড়া, ফুলবাড়ী, দিনাজপুর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com