বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুরে ছাত্রদল নেতা জোহার নেতৃত্বে বিশাল শোভাযাত্রা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ বার পঠিত
হারুন উর রশিদ সোহেল।- রংপুর জেলা ছাত্রদলের আহবায়ক ও কেন্দ্রীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক শরীফ নেওয়াজ জোহার নেতৃত্বে বিএনপির বিভাগীয় সমাবেশ ও শোভা যাত্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রায় ৪ হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেছে।
মঙ্গলবার বিকেলে নগরীর শাপলা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে জিলা স্কুলের সামনে গিয়ে শেষ হয়।
এসময় ছাত্রদল নেতা শরীফ নেওয়াজ জোহা বলেন, আমরা বিশ্বাস করি এদেশের মাটি ও মানুষের নেতা দেশনায়ক তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে এদেশের নিপীড়িত মানুষের হাল ধরবেন। তার নেতৃত্বে এই দেশ এগিয়ে যাবে। পাশাপাশি গণমানুষকে তাদের অধিকার থেকে যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রেখেছিল এবং গুম, খুন, হামলা ও নির্যাতনে জর্জরিত করেছিল তাদেরও বিচার অবিলম্বে নিশ্চিত করার দাবি জানাই।
জোহা আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং গণমানুষ বিশ্বাস করে দেশনায়ক তারেক রহমানের হাতেই নিরাপদ ও গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে।’
শোভাযাত্রায় রংপুর জেলা, উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের প্রায় ৪ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com