বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সমন্বয় সভা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ বার পঠিত

দিনাজপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২২ সেপ্টেম্বর ২০২৪ রোববার সকাল ১০টায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরীতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোহাগ চন্দ্র সাহা।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ সৈয়দ বোরহান-উল-ইসলাম-সিদ্দিকী, জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন, উক্ত কমিটির সদস্য জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক, জেলা আনসার ও ভিডিপি প্রধান, যুব প্রতিনিধি, সদর প্রতিনিধিগণ ও গ্রাম আদালত প্রকল্প দিনাজপুরের জেলা ব্যবস্থাপক (ইএসডিও) মোঃ আবু বক্কর সিদ্দিক আবু। দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়ে) স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে উক্ত সমন্বয় সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ে প্রকল্পর সংক্ষিপ্ত পরিচিতি প্রকল্পের আওতায় প্রচার-প্রচারণা (আউটরীচ) কার্যক্রমের পরিকল্পনা, লক্ষ ও উদ্দেশ্য এবং স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থাসমূহের ভ‚মিকা নিয়ে উপস্থাপনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com