বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুরে এতিমখানা লিল্লাহ্ বোডিং ও একাডেমিক মাদ্রাসার ভবন উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু।- দিনাজপুরের পার্বতীপুরে উত্তর দরিখামার এতিমখানা,লিল্লাহ্ বোডিং ও একাডেমিক  মাদ্রাসার ভবনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা চত্বরে ফিতা কেটে ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এজেডএম মেনহাজুল হক।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে জমিরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহমানের সঞ্চালনায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কাওছার আহম্মেদ সভাপতিত্ব করেন।
এ সময় মোহতামিম হাফেজ মাওঃ মোঃ মশিউর রহমান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাফেজ উদ্দীন, মোস্তাফিজার রহমান, বিশিষ্ট ঠিকাদার ও টাইলস মিস্ত্রী আলী হোসেন, মো: সাজ্জাদ হোসেন, মো: সাদ্দাম হোসেন,রেজাউল করিম, রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা মহিলা দলের প্রচার সম্পাদক ও পার্বতীপুর উপজেলা মহিলা দলের সম্পাদিকা মরিয়ম পারভীন, সমাজ সেবক আলী হোসেন সহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী,এলাকাবাসী ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে উত্তর দরিখামার এতিমখানা, লিল্লাহ্ বোডিং ও একাডেমিক মাদ্রাসার সার্বিক কার্যক্রম কোন প্রকার সরকারি অনুদান ছাড়াই এলাকাবাসীর সহযোগীতায় পরিচালিত হয়ে আসছে। প্রত্যন্ত অঞ্চলে অবস্থানের কারণে দীর্ঘদিন যাবত মাদ্রাসাটি অবহেলিত হওয়ায় এর কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com