বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

রংপুরে ওলামা দল ও শিক্ষক নেতা মাজেদীর মায়ের ইন্তেকাল

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক।- রংপুর সদরের খলেয়া ইউনিয়নের লালচাঁদপুর খাইরুল উলুম ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ প্রয়াত মাওলানা আবু জাহের মো: আব্দুল মাজেদের সহধর্মীনি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহবায়ক কমিটির অন্যতম  সদস্য, রংপুর জেলার আহবায়ক ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, শিক্ষক কর্মচারি ঐক্যজোট রংপুর বিভাগীয় সদস্য সচিব মাওলানা মোহা: ইনামুল হক মাজেদীর মাতা রাবেয়া বেগম ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন) তিনি  শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪। তিনি ৫ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্যক আত্বীয়-স্বজন ও শুভাকাংঙ্খী রেখে গেছেন। রোববার বাদ জোহর মরহুমা রাবেয়া বেগমের স্বামীর প্রতিষ্ঠিত মাদরাসা প্রাঙ্গনে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ পড়ান মরহুমার বড় ছেলে ও চিরিরবন্দর নান্দেরাই কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক। এসময় বক্তব্য রাখেন, রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও কাকসুর সাবেক জিএস শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সদস্য ফজলুর রহমান বাদল, সদর বিএনপির যুগ্ম আহবায়ক শাহ মাসুদ রানা, হাফেজ আব্দুল ওয়াজেদ, মরহুমের ছেলে মাওলানা মোহা: ইনামুল হক মাজেদী, রেজাউল হক মানিক প্রমুখ। এসময় বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতি রংপুর জেলার যুগ্ম সদস্য সচিব ও হরকলি বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু তালেব, যুগ্ম সদস্য সচিব মাওলানা আবুল কাশেম, মিঠাপুকুরের ভাংনী আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও: আবু সালেহ জাকারিয়া, তারাগঞ্জ উপজেলার ও/এ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আব্দুস সালাম, পাগলাপীর কদমতলা দাখিল মাদ্রাসার সুপার মাও: আব্দুল জলিল, বড়বাড়ি দাখিল মাদ্রাসার সুপার মাও: আবেদ আলী ফারুকী, রংপুর সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল, জেলা ওলামা দলের সদস্য সচিব মাও: আব্দুল মমিন, সদর উপজেলা ওলামা দলের সভাপতি মাও: মাহবুবার রহমান, সদস্য সচিব বায়েজীদ হোসেন, মহানগর ওলামা দলের সদস্য সচিব হাফেজ নুর হক শাহ, ওলামা দল নেতা মাও: ওমর আলী, হারাগাছ পৌর ওলামা দলের সভাপতি ইউনুস আলী, তারাগঞ্জ উপজেলা ওলামা দলের সভাপতি মাও: রশিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাও: আব্দুস সালাম, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন, সদস্য আজহারুল চৌধুরী, শফিকুল ইসলাম, যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, গঙ্গাচড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিপ্টন সহ রংপুর মহানগর ও জেলা বিএনপিএবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জেলার শিক্ষক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের সুপার/অধ্যক্ষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। এদিকে মরহুমার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com